সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে বিরল প্রজাতির হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার

খাগড়াছড়িতে বিরল প্রজাতির হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার
খাগড়াছড়িতে বিরল প্রজাতির হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে বিরল ও সংরক্ষিত প্রজাতির একটি হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার ( ২৬ জানুয়ারী ) সকালে জেলার সদর উপজেলার ভাইবোনছড়া এলাকা থেকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে শকুনটিকে উদ্ধার করা হয়। একই অভিযানে একটি ময়না পাখিও উদ্ধার করা হয়, যেটিকে পরবর্তীতে বন বিভাগের সংরক্ষিত এলাকায় নিরাপদে অবমুক্ত করা হয়েছে।
খাগড়াছড়ি সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন-এর নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করে। বন বিভাগ সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে শকুনটি উড়তে না পেরে ওই এলাকায় অবস্থান করছিল।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা বলেন,“উদ্ধারের পর শকুনটিকে প্রাথমিক চিকিৎসার জন্য জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে পাঠানো হবে। বর্তমানে এটি বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। শকুনটিকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হলে এটিকে আবার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।”
তিনি আরও বলেন,“হিমালয়ান গ্রীফন শকুন একটি পরিযায়ী ও সংরক্ষিত বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রজাতির শকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
এসময় বন্যপ্রাণী সংরক্ষণে সাধারণ মানুষকে আরও সচেতন, দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান বন বিভাগের এই কর্মকর্তা।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন