সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে বাবাকে কুপিয়ে হত্যাকান্ডে ছেলে গ্রেফতার

খাগড়াছড়িতে বাবাকে কুপিয়ে হত্যাকান্ডে ছেলে গ্রেফতার
খাগড়াছড়িতে বাবাকে কুপিয়ে হত্যাকান্ডে ছেলে গ্রেফতার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় বাবা বিনোদ বিহারী মজুমদার( ৭২) পিটিয়ে হত্যার অভিযোগে সন্তান খোকন মজুমদারকে আটক করেছে পুলিশ।

বুধবার ( ২২ জানুয়ারী )বিকালে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়,বাবাকে পিটিয়ে আহত করার পর সোমবার (২১ জানুয়ারী )রাতে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।পরে তাঁকে দূর্ঘটনায় আহত দাবী করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরে বিষয়টি জানাজানি হলে চট্টগ্রাম থানা-পুলিশ সহায়তায় মানিকছড়ি থানা পুলিশ অভিযুক্ত ছেলে খোকন মজুমদারকে সেই রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মাহমুদুল হাসান। তিনি বলেন,এই ঘটনায় নিহতের স্ত্রী রিনা মজুমদার বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে ছেলে তার বাবাকে পিটিয়ে হত্যার দায় শিকার করেছেন। পিটিয়ে হত্যার সময় ব্যবহৃত লোহার রড বাড়ির পাশ্ববর্তী বাঁশ ঝাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান