সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলাপ্রতিনিধি :: খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। র‍্যালি, ছাত্র সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

শনিবার ( ১০ জানুয়ারী ) বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের পৌর ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের নেতাকর্মীসহ মারমা ছাত্রসমাজের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।

র‍্যালি শেষে টাউন হল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এবং জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে টাউন হল মিলনায়তনে ছাত্র সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লাপ্রুচাই মারমা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরি মাস্টার,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম জাহিদ,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহেদুল হোসেন সুমন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা ও সাথোয়াই প্রু চৌধুরী,মারমা ঐক্য পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা,বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুইচিং হ্লা চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

উৎসবমুখর এই আয়োজনে মারমা ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করে তোলে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার