সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ

খাগড়াছড়িতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ
খাগড়াছড়িতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ

চেঙ্গী নদীতে খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া পেড়াছড়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি তপন উদয় চাকমার মরদেহ চার দিন পর উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা।

শুক্রবার সকালে সদর উপজেলার দক্ষিণ গঞ্জপাড়া এলাকার চেঙ্গী নদীর একটি বালুচর থেকে বালুর নিচে চাপা পড়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা নদীর বালুচরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে খাগড়াছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে পেড়াছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি বিদ্যালয়ের দপ্তরি তপন উদয় চাকমার বলে শনাক্ত করেন।

প্রধান শিক্ষক বিম্বীসার খীসা জানান, গত ২৮ এপ্রিল চেঙ্গী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তপন উদয় চাকমা নিখোঁজ হন। এরপর থেকে পরিবার, সহকর্মী ও স্থানীয়রা তাকে খুঁজে ফিরছিলেন। অবশেষে চার দিন পর তার মরদেহ উদ্ধার করা হলো।

খাগড়াছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ কায় কিসলু জানান, চেঙ্গী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হন তপন উদয় চাকমা। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো খবর

খাগড়াছড়িতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ
খাগড়াছড়িতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ
দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‌‌মহান মে দিবস পালিত
দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‌‌মহান মে দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
বিলুপ্তির পথে বাসা তৈরির সুনিপূণ কারিগর বাবুই পাখি
বিলুপ্তির পথে বাসা তৈরির সুনিপূণ কারিগর বাবুই পাখি
 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার
 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার
বেনাপোলের ইউনুস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-২
বেনাপোলের ইউনুস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-২
হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী