সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে কার্পজাতীয় মাছের চাষে তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়িতে কার্পজাতীয় মাছের চাষে তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু
খাগড়াছড়িতে কার্পজাতীয় মাছের চাষে তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়িতে কার্পজাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার ( ৩ জুন ) জেলা সদরের মৎস্যবীজ উৎপাদন খামারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ রাজু আহমেদ।

মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে জেলার ২০ জন মৎস্যচাষি ও তরুণ অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ পরিচালনা করছেন সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা ও অবর্ণা চাকমা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি, মিশ্রচাষ, খাদ্য ও পানির মান নিয়ন্ত্রণ, এবং রোগপ্রতিরোধ বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, “বিজ্ঞানভিত্তিক চাষ পদ্ধতি অনুসরণ করলে স্থানীয়ভাবে চাহিদা পূরণ ও বাণিজ্যিক সফলতা অর্জন সম্ভব।”

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হবে এবং ভবিষ্যতে ক্ষুদ্র ঋণসহ প্রণোদনার কথাও বিবেচনায় রয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন