সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ

খাগড়াছড়িতে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ
খাগড়াছড়িতে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়িতে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ। সব কিছু প্রস্তুত—প্যান্ডেল,গায়ে হলুদ,নিমন্ত্রণপত্রও বিতরণ শেষ। কিন্তু কনের বয়স মাত্র ১৫ বছর ৯ মাস। এমন সময়ে খবর যায় প্রশাসনের কাছে।

শুক্রবার ( ১৩ জুন )দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের উত্তর গঞ্জপাড়ায় গিয়ে বাল্যবিয়ের সেই আয়োজন থামিয়ে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়। সঙ্গে ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খীসা ও সদর থানা পুলিশের একটি দল।

জুঁই ( ছদ্মনাম ),সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী, জানায়—“আমি এই বিয়ে চাই না। আমি পড়তে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই।”

তবে পরিবারের সম্মতিতে তাকে বিয়ে দেওয়া হচ্ছিল ২৯ বছর বয়সী এক ব্যবসায়ীর সঙ্গে। বর ও কনের বাড়ি পাশাপাশি হওয়ায় আয়োজনও চলছিল জাঁকজমকভাবে।

ইউএনও’র হস্তক্ষেপে বর ও কনের পরিবার নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা দেয়। একইসঙ্গে উভয় পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও সুজন চন্দ্র রায় বলেন,“শুধু জরিমানা নয়, আমরা সচেতনতা তৈরির দিকেও গুরুত্ব দিয়েছি। স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্যদের নিয়ে গঠন করেছি পাঁচ সদস্যের বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি।”

এই উদ্যোগ সামাজিকভাবে প্রশংসিত হচ্ছে। কিশোরীদের স্বপ্ন রক্ষায় প্রশাসনের এমন পদক্ষেপ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন