সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে আজিমুশশান জশনে জুলুস অনুষ্ঠিত

খাগড়াছড়িতে আজিমুশশান জশনে জুলুস অনুষ্ঠিত
খাগড়াছড়িতে আজিমুশশান জশনে জুলুস অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি ::  পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আজিমুশশান জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলুসের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বর্ণাঢ্য র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগান নিয়ে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়ি আহ্বায়ক কমিটির সভাপতি আবু তাহের আনসারী, সেক্রেটারি মোঃ সাজ্জাদ মাহমুদ,খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন আল কাদেরী, আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুন নবী হক্কানীসহ শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।

মাহে রবিউল আউয়াল উপলক্ষ্যে আয়োজিত এ জশনে জুলুসে খাগড়াছড়ি জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন