সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটায় দুই লাখ টাকা জরিমানা

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটায় দুই লাখ টাকা জরিমানা
খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটায় দুই লাখ টাকা জরিমানা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে সদর উপজেলার সবুজবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়।

ইউএনও জানান, অনুমোদন ছাড়া পাহাড় কেটে সমতল করার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, বেশ উঁচু পাহাড় কর্তন করে সমান করে ফেলা হয়েছে,যা ভারী বর্ষণে ভূমিধসের ঝুঁকি তৈরি করবে।

পাহাড় কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় মো. আক্তার হোসেন ও মো. সাহাব আলীকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের এক মাসের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়। তবে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে।

এছাড়া পাহাড় কাটার মাটি পুনঃস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।পাহাড় রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন