সর্বশেষ খবরঃ

কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে গোবিন্দগঞ্জে যুবক গ্রেফতার

কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে গোবিন্দগঞ্জে যুবক গ্রেফতার
কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে গোবিন্দগঞ্জে যুবক গ্রেফতার

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: ইসলাম ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরীফ আগুনে পোড়ানোর অভিযোগে ১জনকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, গোবিন্দগঞ্জ থানাধীন নাকাইহাট ইউনিয়নের অন্তর্গত ধানখুনিয়া গ্রামের জনৈক মৃত দেলোয়ার হোসেন আকন্দর ছেলে মোঃ সিজু মিয়া গত ইং ১৩/০৪/২০২৪ তারিখ রাত্রী বেলায় স্থানীয় কাজীবাড়ী জামে মসজিদের পবিত্র কোরআন শরীফ চুরি করিয়া একই গ্রামের সরোয়ার কাওসার লাভলু এর বাঁশঝাড়ের ভিতর আগুনে পুড়িয়ে দেয়।

স্থানীয় বাসিন্দা রঞ্জু মিয়া ঘটনাটি দেখে ফেলে জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ও এলাকাবাসী সিজু মিয়াকে আটক করার চেষ্টা করে।পরবর্তীতে পুলিশের সহায়তায় এলাকাবাসী ইং ১৫/০৪/২০২৪ তারিখ গভীর রাতে সিজু মিয়াকে আটক করে।

আটককৃত সিজু মিয়া স্বীকার করেন যে, ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে সজ্ঞানে সে উক্ত ঘটনা ঘাটিয়েছে এবং ইতপূর্বে সিজু মিয়া ১০টি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ কাজীবাড়ী জামে মসজিদ থেকে চুরি করে আগুনে পুড়িয়ে ফেলেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শামসুল আলম শাহ্ এর নেতৃত্তে¡ এসআই/ প্রলয় কুমার বর্মা,এসআই/মোঃ রাশেদুল ইসলাম, ফোর্স সহ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে জনাব উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার, সি-সার্কেল গাইবান্ধা, বলেন যে, ধর্মীয় অনুভুতিকে আঘাত দানকারী অপরাধীকে পুলিশ সুপার স্যারের নির্দেশে তাৎক্ষনিক ভাবে আটক করা হয়।

এ বিষয়ে মামলা রুজু হয়েছে ও আজ আসামীকে কোর্টে চালান করা হবে বলে জানা গেছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি