সর্বশেষ খবরঃ

কোটচাঁদপুরে পানির গর্ত হতে অচেতন অবস্থায় প্রবাসীর স্ত্রী উদ্ধার

কোটচাঁদপুরে পানির গর্ত হতে অচেতন অবস্থায় প্রবাসীর স্ত্রী উদ্ধার
কোটচাঁদপুরে পানির গর্ত হতে অচেতন অবস্থায় প্রবাসীর স্ত্রী উদ্ধার

সিনিয়র রিপোর্টার :: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বড়বমানদাহ গ্রামে হাত-পা,মুখ বাঁধা ও অচেতন অবস্থায় পানির গর্ত হতে এক প্রবাসীর স্ত্রীকে উদ্ধার হয়েছে। গৃহবধূ শাহানাজ ওই এলাকার কাতার প্রবাসী অহিদুল ইসলামের স্ত্রী।

শুক্রবার ভোরে এলাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, শাহানাজ রাতে বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাহিরে গেলে কে বা কারা হাত-পা বেঁধে মুখে কসটেপ মেরে বাড়ির পাশে পানির গর্তে ফেলে উপরে বাঁশ দিয়ে ঢেকে রাখে।

ভোরে স্থানীয়রা ফজরের নামাজ পড়তে গিয়ে গর্তের মধ্যে শব্দ শুনতে পায়। এসময় গর্তে গৃহবধূকে পানিতে ভাষতে দেখে।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ভূক্তভোগী হাসপাতালে ভর্তি রয়েছে। গৃহবধূ সুস্থ্য হলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি আরো জানান।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী