সর্বশেষ খবরঃ

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত
প্রতিকী ছবি

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরমান গাজী (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় রাজু হোসেন (১২) নামের আরেক শিশু মারাত্মক আহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামের ঋষিপাড়া মোড় নামকস্থানে কলাগাছি টু ভেরচী সড়কে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সারুটিয়া গ্রামের জিয়াউর রহমান গাজীর ছেলে আরমান গাজী (১৩) তার পিতার মোটরচালিত ভ্যান নিয়ে কলাগাছি গ্রামের মনিরুল ইসলামের ছেলে রাজু হোসেন( ১২) কে সাথে নিয়ে বুড়ুলী গ্রামে তার চাচার বাড়িতে যাওয়ার প্রতিমধ্যে কলাগাছি টু ভেরচী সড়কের সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামে ঋষিপাড়া মোড় নামকস্থানে পৌঁছাইলে একটি অজ্ঞাতনামা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

মুখোমুখি সংঘর্ষে আরমান গাজী ও রাজু হোসেন ভ্যানের নিচে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। ওইসময় পথচারী ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে আরমান গাজীকে মৃত বলে ঘোষণা করেন।

রাজু হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন,সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন