সর্বশেষ খবরঃ

কেশবপুরে দোকান ভাঙচুর ও নগদ টাকা লুটের দ্বায়ে মামলা

কেশবপুরে দোকান ভাঙচুর ও নগদ টাকা লুটের দ্বায়ে মামলা
কেশবপুরে দোকান ভাঙচুর ও নগদ টাকা লুটের দ্বায়ে মামলা

কেশবপুর প্রতিনিধি :: কেশবপুরের গড়ভাঙ্গা বাজারে দোকান ভাঙচুর, নগদ টাকা লুটপাট করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় উপজেলা বেলকাটি গ্রামের মৃত ইব্রাহিম মোড়লের ছেলে নাজমুল হোসেন বাদি হয়ে ১২ জনের নামে ও অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কেশবপুর আমলী আদালতে মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানা গেছে, গড়ভাঙ্গা বাজারে বাদির পিতার খরিদকৃত সম্পত্তিতে ৩টি দোকান ঘর নির্মাণ করে লেদ মেশিন, মুদি দোকান এবং মিষ্টি ও ভাতের হোটেল ভাড়া প্রদান করে। গত ১৭ আগস্ট ২০২৪ তারিখ সকালে সকল হামলাকারীরা হাতে দা, লাঠি, শাবল নিয়ে হামলা চালিয়ে লেদ/ইঞ্জিনিয়ারিং দোকানে ৩০ লাখ ৮৫ হাজার, মুদি দোকান ১০ লাখ ৬৫ হাজার এবং হোটেলে ২ লাখ ৪৫ হাজার টাকা ক্ষতি সাধন করে।

আসামিরা হলেন- উপজেলার বেলকাটি গ্রামের মৃত জনাব আলী মোড়লের ছেলে মতলেব মোড়ল (মতে) (৫০), মৃত আব্দুল হক মোড়লের ছেলে আজিজুর রহমান মোড়ল (৫৫), মতলেব মোড়ল (মতে) ছেলে অনি (২৪), মৃত আব্দুল হকের ছেলে তবিবুর মোড়ল (৪৫), আফজালের ছেলে মাসুদ (দানব) (৩০), মাদারডাঙ্গা গ্রামের রহমত ঢালীর ছেলে ফারুক ঢালী (৩৫), গড়ভাঙ্গা গ্রামের মৃত হযরত কানার ছেলে কামরুল ইসলাম (৪০), বিল্লাল (৩০), আ: আজিজ সরদারের ছেলে আরাফাত ইসলাম (২৫), মতলেব আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (পটল) (২৭) এবং মণিরামপুর উপজেলার নাগরঘোনা গ্রামের আ: জলিলের ছেলে জহরুল ইসলামের (৪০) নামসহ ২০/২৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কেশবপুর আমলী আদালতে মামলা দায়ের করেছে।

আসামিগণরা দোকান ভাঙ্গচুর, নগদ টাকা লুটপাট করে উল্লাস করিতে বাদী ও স্বাক্ষীগণকে জীবননাশের হুমকি দিয়া চলে যায়। বর্তমানে বাদী, বাদীর পরিবার ও স্বাক্ষীদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ