সর্বশেষ খবরঃ

কেশবপুরে দলিতের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

কেশবপুরে দলিতের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
কেশবপুরে দলিতের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

রনি হোসেন :: যশোরের কেশবপুরে দলিত জনগোষ্ঠীর অধিকা সুরক্ষা প্রকল্পের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দলিতের বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ সুইডেন এর অর্থায়নে মঙ্গলবার সকালে কেশবপুর পৌরসভার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মুহাঃ আলমগীর হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাস।

রাইট আব দলিত প্রকল্পের ফোকাল পারসন উত্তম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রকল্পের এডমিন এন্ড ফাইনান্স অফিসার প্রতাপ কুমার দাস,প্রকল্প কর্মকর্তা আনজুমান আরা ,টেকনিক্যাল অফিসার হোসনে আরা, মোবিলাইজার নিকোলাস মিস্ত্রি, সুজন কুমার দাস প্রমুখ।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ দৌলত বিশ্বাস চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন