সর্বশেষ খবরঃ

কেশবপুরে ডোবায় ফেলে দুই যমজ শিশুকে হত্যা

কেশবপুরে ডোবায় ফেলে দুই যমজ শিশুকে হত্যা
কেশবপুরে ডোবায় ফেলে দুই যমজ শিশুকে হত্যা

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলার এক ডোবা থেকে বুধবার ১২ দিন বয়সের দুই যমজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শিশুদের মা’কে আটক করেছে। ধারণা করা হচ্ছে শিশুদের মা মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

থানা-পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, ২০২১ সালে ওই দম্পতির বিয়ে হয়। তাঁদের দুজনের বাড়ি সাহাপাড়া এলাকায়। গত ১০ নভেম্বর তাঁদের যমজ শিশু হয়। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ চিৎকারে ওই পাড়ার বাসিন্দাদের ঘুম ভাঙে।

তাঁরা শিশুদের মায়ের বাড়িতে গিয়ে জানতে পারেন, যমজ শিশুদের পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজি করার একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে প্রথমে ছেলে শিশুর লাশটি উদ্ধার করা হয়। পরে একই ডোবায় অপর প্রান্ত থেকে মেয়ের শিশুর লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের পর পুলিশ তাঁদের মাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

এ ঘটনায় বুধবার যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন কেশবপুর থানায় সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে জানান, ওই নারী পারিবারিক অশান্তি থেকে শিশু দুটিকে ডোবায় ফেলে হত্যা করে। শিশুটির মা মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য জানা গেছে।

তবে এ বিষয়ে আরও তদন্ত হবে বলে তিনি জানান। এ ঘটনায় শিশুটির মা’র বিরুদ্ধে থানায় হত্যা মামলার প্রস্তুুতি চলছিলো।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ