
জেমস আব্দুর রহিম রানা:: তিন দফা দাবিতে চলমান কর্মবিরতিতে অংশ নেওয়ায় যশোরের কেশবপুর উপজেলার ১৫৮ জন প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ নোটিশ পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। রোববার এসব নোটিশ পাঠানো হয়। তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়,৩ ডিসেম্বর থেকে সারা দেশের প্রাথমিক শিক্ষকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। দাবি তিনটি—সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।
কর্মসূচির কারণে কেশবপুরের বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত থাকে। এ অবস্থায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়।
শোকজ করা ১৫৮ জন শিক্ষকের মধ্যে রয়েছেন— জী এম গোলাম হোসাইন( সাতবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ),কালীদাস চক্রবর্তী ( ভাল্লুকঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ),শংকরী চক্রবর্ত্তী (বেগমপুর),নওশাদ আলী মোড়ল (কোমরপোল ), হাসান পারভেজ ( বরণডারী), আয়ুব হোসেন ( মির্জানগর ),এন এম হুমায়ুন কবীর (চাঁদড়া), সেলিনা বেগম ( জাহানপুর ),হামিদুল ইসলাম ( কাঁস্তা ),রফিকুল ইসলাম ( বাঁশবাড়িয়া—ভারপ্রাপ্ত ),আরব বিল্লাল (মেহেরপুর ),সিরাজুল ইসলাম (দোড়মুটিয়া—ভারপ্রাপ্ত), জান্নাতুন নাহার ( মূলগ্রাম ),জাহাঙ্গীর আলম ( বরণডারী আদর্শ—ভারপ্রাপ্ত ),রেজাউল হক(জাহানপুর উত্তরপুর ), আব্দুর রশীদ ( ভালুকঘর বালিকা সংলগ্ন ),বন্দনা ব্রক্ষ ( কড়িয়াখালি ),স্বপন কুমার দে ( চালিতাবাড়িয়া ),এসএম আবুল কাশেম (সাহাপুর—ভারপ্রাপ্ত), হাফিজুর রহমান (সরাপপুর), হাবিবুর রহমান ( দত্তনগর এসএম ),রবিউল ইসলাম ( রঘুরামপুর),আব্দুল খালেক (গোপসেনা—ভারপ্রাপ্ত), রিজুয়ানা আফরিন ( নূতন মূলগ্রাম—চলতি দায়িত্ব)-
শামছুন্নাহার ( ত্রিমোহিনী), নাসরিন সুলতানা (গোপালপুর—চলতি দায়িত্ব ), ওসমান গনি (গোবিন্দপুর—চলতি দায়িত্ব), অজয় কুমার দত্ত (চিংড়া), মেহেরুন নেছা (সাগরদাড়ী), শাহিনুর রহমান (ঝিকরা—ভারপ্রাপ্ত), শাহীনুজ্জামান (বারুইহাটি—চলতি দায়িত্ব ),গুলশানারা খাতুন ( প্রতাপপুর—ভারপ্রাপ্ত ), রোকেয়া বেগম ( শিকারপুর—চলতি দায়িত্ব ), নুরুন্নাহার ডলি( বাগদা মজিদপুর—চলতি দায়িত্ব), উৎপল কুমার রায় চৌধুরী ( বায়সা ), মাসুদুজ্জামান( বিধ্যানন্দকাটি—ভারপ্রাপ্ত ),সুদেব কুমার দেবনাথ ( মজিদপুর ),পপি রানী বিশ্বাস( আটন্ডা শ্রীফলা ),রুপ কুমার আইচ (কোমরপুর আদর্শ—ভারপ্রাপ্ত),মোশাররফ হোসেন( ধর্মপুর—ভারপ্রাপ্ত ), হযরত আলী (শেখপুরা ), শামছুর রহমান (দ্উেলী), চন্দ্রা রাণী দে ( শ্রীরামপুর ),আমির হোসেন ( পাত্রপাড়া )সহ উপজেলার সবকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৫৮ শিক্ষক—যারা কর্মসূচিতে সম্পৃক্ত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন, “প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কেশবপুর উপজেলার সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের শোকজ করা হয়েছে। নোটিশ ডাকযোগে পাঠানো হয়েছে। তারা যে ব্যাখ্যা দেবেন, তা পরবর্তী সিদ্ধান্তের জন্য অধিদপ্তরে পাঠানো হবে।”
সম্প্রতি দেশব্যাপী প্রাথমিক শিক্ষকদের আন্দোলন তীব্রতর হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে কেশবপুরে এই শোকজ কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।