সর্বশেষ খবরঃ

কেনিয়া ভ্রমণে লাগবে না ভিসা

কেনিয়া ভ্রমণে লাগবে না ভিসা
ছবি সংগৃহীত

২০২৪ সালের জানুয়ারি থেকে আফ্রিকার দেশ কেনিয়া ভ্রমণ করতে আর ভিসা লাগবে না। বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই সুবিধা পাবেন।কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম ‍রুটো গত ১২ ডিসেম্বর এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার ( ২২ ডিসেম্বর ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, কেনিয়ার প্রেসিডেন্ট রুটো বলেছেন, তার সরকার একটি ডিজিটাল পদ্ধতি চালু করেছে, যার ফলে এখন থেকে পর্যটকেরা কেনিয়ায় ভ্রমণের আগাম অনুমতি পাবেন অনলাইনেই। নতুন করে ভিসা আবেদনের আর কোনো প্রয়োজন পড়বে না।

দেশটির স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী নাইরোবিতে এক বক্তৃতায় রুটো বলেন, ‘বিশ্বের যে কোনো দেশে থেকে কেনিয়ায় আসার জন্য ভিসার আবেদনের বোঝা আর কাউকে বহন করতে হবে না।

রুটো দীর্ঘদিন ধরেই আফ্রিকা মহাদেশে ভিসা-মুক্ত ভ্রমণের পক্ষে কথা বলে আসছেন। কেনিয়ার অর্থনীতিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ খাত। দেশটির সমুদ্রসৈকত ও ওয়াইল্ড লাইফ সাফারি অন্যতম আকর্ষণ পর্যটকদের জন্য।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন