সর্বশেষ খবরঃ

কৃষকদের ‘দিল্লি চলো’ রোডমার্চে আবারও টিয়ার শেল

কৃষকদের ‘দিল্লি চলো’ রোডমার্চে আবারও টিয়ার শেল
ছবি সংগৃহীত

গতকাল শুরু হওয়া ‘দিল্লি চলো’ আন্দোলনের ‘বিরতি’ শেষে আবারও রোডমার্চ শুরু করতে গেলে কৃষকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। কৃষকনেতাদের অভিযোগ,২ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়নের পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় সরকার।

বুধবার ( ১৪ ফেব্রুয়ারি ) সকালে শম্ভু সীমান্তে এমন ঘটনা ঘটেছে বলা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

গতকাল থেকে কৃষকরা পুনরায় আন্দোলন শুরু করার পর কেন্দ্র থেকে জানানো হয়েছে, ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের ( এমএসপি ) গ্যারান্টি দেওয়ার আইন প্রণয়নের যে মূল দাবি তারা জানিয়েছে, সেটার বাস্তবায়ন সম্ভব নয়।

বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীরা জানান,তারা শম্ভু সীমান্তে পুলিশের ব্যারিকেডের কাছে জড়ো হলে তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করা হয়।

পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশসহ বিভিন্ন রাজ্যে সক্রিয় কৃষক সংগঠনগুলোর দুই জোট কিষান মজদুর মোর্চা এবং সংযুক্ত কিষান মোর্চা এই পদযাত্রা কর্মসূচির ডাক দিয়েছে। কিষান মজদুর মোর্চায় অন্তর্ভুক্ত সক্রিয় কৃষক সংগঠনের সংখ্যা ২৫০টি এবং সংযুক্ত কিষান মোর্চাভুক্ত সংগঠনের সংখ্যা ১৫০টি।

ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের ( এমএসপি কৃষক ) নিশ্চয়তা দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, শস্যবিমা ও তাদের বিরুদ্ধে এফআইআর বাতিলের দাবিতে গতকাল ১৩ ফেব্রুয়ারি ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন উত্তর প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা।

আরো খবর

যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার