সর্বশেষ খবরঃ

কুড়িগ্রামে বাসচাপায় নিহত ২

কুড়িগ্রামে বাসচাপায় নিহত ২
কুড়িগ্রামে বাসচাপায় নিহত ২

কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনীতে ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল হান্নানসহ দুইজন প্রাণ হারিয়েছে। এসময় বাসটির চালকও গুরুতর আহত হন।তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার ( ২৪ ডিসেম্বর ) সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত রাজারহাটের টগরাইহাট এলাকার বাসিন্দা।অপর জনের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, আজ ( শনিবার ) উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টার প্রাইজ নামের বাসটি সকাল ৮ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমোহনী মোড়ে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোকে চাপা দিয়ে একটি মুদি দোকানের ভিতরে ঢুকে পড়ে। অটোর চালক লাফিয়ে বেঁচে গেলেও অটোতে বসে থাকা যাত্রী আব্দুল হান্নান ও অটোর পিছনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত একজন নিহত হন।

সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ লিটন মিয়া জানান,বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে চাপা দিয়ে একটি গাছ ভেডে মুদি দোকানের ভিতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই এই দুইজন নিহত হয়।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের এসআই জাহিদ হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,নিহতদের মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আরো খবর

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন