সর্বশেষ খবরঃ

কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড ওতোনিয়েল গ্রেফতার

কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড ওতোনিয়েল গ্রেফতার
কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড ওতোনিয়েল গ্রেফতার

কলম্বিয়ার শীর্ষ মাদক চোরাকারবারি এবং দেশটির সবচেয়ে বড় অপরাধী চক্রের নেতা দাইরো আন্তোনিও উসুগাকে গ্রেফতার করা হয়েছে। কলম্বিয়ার এই ‘মাদকসম্রাট’ ওতোনিয়েল নামেই বেশি পরিচিত।

ওতোনিয়েলকে (৫০) কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আন্তিওকিয়া প্রদেশের উরাবা অঞ্চলে তার গ্রামীণ আস্তানা থেকে আটক করা হয়েছে। এলাকাটি পানামা সীমান্তের কাছে।

শনিবার সেনাবাহিনী, বিমান বাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে তাকে ধরা হয়। ওতোনিয়েলকে ধরিয়ে দিতে ৮ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল কলম্বিয়া সরকার। আর যুক্তরাষ্ট্র তার মাথার দাম রেখেছে ৫০ লাখ ডলার।

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘এই শতাব্দীতে আমাদের দেশে মাদক পাচারকারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা এটা। এটা শুধু ১৯৯০-এর দশকে পাবলো এসকোবারের পতনের সঙ্গেই তুলনীয়।

অভিযানের সময় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে প্রেসিডেন্ট দোকে জানিয়েছেন।

খবর সূত্র-বিবিসি।

আরো খবর

বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন