সর্বশেষ খবরঃ

ওয়ারীতে গ্যাসলাইনের আগুনে দগ্ধ ৫জন

ওয়ারীতে গ্যাসলাইনের আগুনে দগ্ধ ৫জন
ওয়ারীতে গ্যাসলাইনের আগুনে দগ্ধ ৫জন

স্টাফ রিপোর্টার :: রাজধানীর ওয়ারীতে গ্যাসলাইনে লাগা আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বাচ্চু মিয়া জানান, দগ্ধ ব্যক্তিরা হলেন হেলাল, মামুন, রশিদ, সোহেল ও এনামুল।

মামুনের শ্যালক প্রিন্স জানান, মামুন একটি আবাসন কোম্পানিতে কাজ করেন। ওয়ারীর পুরোনো থানার পাশে টিপু সুলতান সড়কে তাঁদের প্রতিষ্ঠানের খননকাজ চলছিল। মামুন ওই কাজ দেখভাল করছিলেন। এ সময় আগুনে মামুন, হেলালসহ সেখানে থাকা এক নিরাপত্তাকর্মী দগ্ধ হন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ওয়ারীর পুরোনো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাসলাইন মেরামতকাজ করার সময় আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যুক্ত হয়।

ওয়ারীর পুরানো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাসলাইন মেরামতের কাজ করার সময় আগুন লাগে। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের একটি বহুতল ভবন পুড়েছে। এ ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন