সর্বশেষ খবরঃ

ঐশ্বরিয়ার নতুন সিনেমা টিজারেই প্রশংসা কুড়াচ্ছে

ঐশ্বরিয়ার নতুন সিনেমা টিজারেই প্রশংসা কুড়াচ্ছে
ঐশ্বরিয়ার নতুন সিনেমা টিজারেই প্রশংসা কুড়াচ্ছে

‘পোন্নিইন সেলবান’ সিনেমার মধ্য দিয়ে প্রায় ৩ বছর পর বড় পর্দায় ফিরছেন সাবেক মিস ওয়ার্ল্ড ও জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। টিজার প্রকাশের পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। আগামী ৩০ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় এটি মুক্তি পাবে।

চিয়ান বিক্রম,ঐশ্বরিয়া রাই বচ্চন, জায়াম রবি, কার্তি, তৃষা কৃষ্ণান,শোভিতা ধূলিপালার মতো একঝাঁক তারকা নিয়ে তৈরি ‘পোন্নিইন সেলবান’। ইতিমধ্যেই সিনেমাটি ব্যাপক আলোচনায় রয়েছে। জানা গেছে, সিনেমাটি তৈরি হচ্ছে তামিল ভাষায় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস ‘পোন্নিইন সেলবান’ অবলম্বনে।এটি লিখেছেন কল্কি কৃষ্ণমূর্তি।

শুক্রবার ( ৮ জুলাই ) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার। ১ মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে প্রত্যেক তারকার লুকই দেখা গেছে। পাশাপাশি এটি নিয়ে দর্শকের কৌতূহল আরো বাড়িয়েছে।

চোলা সাম্রাজ্যের রাজা অরুলমোজি বর্মণের জীবনী নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে। সিনেমার গল্পটি ১০ শতকের, তখনও রাজা রাজা চোলা সিংহাসনে বসেননি। ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে। গল্পে তিনি ক্ষমতালোভী ও তার চরিত্রটি খুবই রহস্যময়।

তিনি চোলা সাম্রাজ্যের পতনের জন্য স্বামীকে ব্যবহার করে যড়যন্ত্র করেন।কারণ তিনি চোলা সাম্রাজ্যের অন্যায়ের শিকার হয়েছিলেন। সিনেমাটিতে ঐশ্বরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এতে নন্দিনী ও তার মা মন্দকিনি দেবীর চরিত্রে অভিনয় করবেন তিনি।তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। সিনেমাটির বাজেট ৫০০ কোটি রুপি।

আরো খবর

নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত