সর্বশেষ খবরঃ

উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে এই বিস্ফোরণ ঘটে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।

উপদেষ্টা রিজওয়ানা হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান,দুর্বৃত্তরা তার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এদিকে আগামীকাল সোমবার জুলাই গণ–অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।রায়কে কেন্দ্র করে গত সপ্তাহজুড়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে বাস–ট্রেনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং সহিংসতার ঘটনা ঘটছে।

গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়া ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার সন্দেহে আওয়ামী লীগের ১৮ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ