সর্বশেষ খবরঃ

ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় নিহত ৭ 

ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় নিহত ৭
ছবি সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর ) দেশটির মেতুলা ও হাইফার কাছে কৃষিমাঠে চালানো হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। টাইমস অব ইসরায়েলের অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, লেবানন থেকে ছোড়া রকেট হামলায় সীমান্তবর্তী শহর মেতুলার কাছে একটি আপেল বাগানে কর্মরত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতরা সবাই শ্রমিক ছিলেন, তারা হামলার সময় বাগানে কাজ করছিলেন। হতাহতদের মধ্যে একজন ইসরায়েলি ছিলেন। বাকিরা অন্য দেশের নাগরিক।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, লেবানন থেকে ছোড়া দুইটি রকেট মেতুলায় আঘাত করেছে।

এই হামলার কয়েক ঘণ্টা পর কিরিয়াত আতা শহরের হাইফা শহরতলির বাইরে কয়েক ডজন রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ৬০ বছর বয়সী নারী এবং আরেকজন ৩০ বছর বয়সী পুরুষ।

হিব্রু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, নিহত এই দুজন মা ও ছেলে। আইডিএফ বলেছে, হাইফা এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের অন্য অংশে হিজবুল্লাহ অন্তত ২৫টি রকেট ছুড়েছে। এসবের মধ্যে বেশ কিছু ভূপাতিত করা হয়েছে এবং কিছু মাঠে পড়েছে।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া