সর্বশেষ খবরঃ

ইসরায়েলি হামলায় লেবাননের তিন সাংবাদিক নিহত

ইসরায়েলি হামলায় লেবাননের তিন সাংবাদিক নিহত
ছবি সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে হাসবাইয়া শহরে একটি হোটেলে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছে। লেবাননের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে শুক্রবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকরা অবস্থান করছেন এমন একটি হোটেলে স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা নাগাদ ড্রোন বা বিমান হামলা চালায় ইসরায়েল। এতে দুইজন ক্যামেরাম্যান এবং একজন টেকনিশিয়ান নিহত হয়েছে। গাজার যুদ্ধের খবর ও ভিডিও করার জন্য তারা কাজ করতেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে নিহত সাংবাদিকরা কোন প্রতিষ্ঠানে কাজ করতেন- সেই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এদিকে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে সাংবাদিক নিহতের ঘটনায় এখন পর্যন্ত মন্তব্য পাওয়া যায়নি।

গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। তবে এখন পর্যন্ত এই যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না।

আরো খবর

রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন