সর্বশেষ খবরঃ

ইভটিজিং এর দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইভটিজিং এর দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড
প্রতিকী(সংগৃহীত)

কামরুজ্জামান,ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাসনের ওসমানগঞ্জ ইউনিয়নে এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মো. সামসুদ্দিন (৪৫) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার ( ১৩ মার্চ ) উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত সামসুদ্দিন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জিয়াউল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানগঞ্জ ইউনিয়নের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী স্কুলে আসা-যাওয়ার সময় যুবক সামসুদ্দিন উত্ত্যক্ত করে আসছিল।ওই ছাত্রী অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করলে তাকে আটক করা হয়। পরে আটককৃত যুবকের স্বীকার উক্তিতে অপরাধ প্রমানিত হওয়ায় ভ্রাম্যামান আদালত তাকে ৬ মাসের কারাদন্ড দেন।

চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আল নোমান বলেন, ওই ছাত্রী অভিভাবকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম দন্ডাদেশ দেওয়া হয়।

চরফ্যাসন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদাতের দন্ড প্রাপ্ত যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন