সর্বশেষ খবরঃ

আলিয়া ভাটের সহকারী গ্রেফতার

আলিয়া ভাটের সহকারী গ্রেফতার
আলিয়া ভাটের সহকারী গ্রেফতার

আলিয়া ভাটের ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ তুলে দায়ের করা হয় মামলা। এর প্রায় ছয় মাস পর মঙ্গলবার ( ৮ জুলাই )বেঙ্গালুরু থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাকে বান্দ্রা ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে ১০ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।চলতি বছরের জানুয়ারিতে, আলিয়ার মা পুলিশের কাছে বেদিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।

২০২১ সাল থেকে গত বছর পর্যন্ত আলিয়ার সাথে কর্মরত ছিলেন বেদিকা। রিপোর্ট অনুযায়ী, ৩২ বছর বয়সী এই সাবেক সহকারী, অভিনেত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি তার প্রযোজনা সংস্থা ‘ইটারন্যাল সানশাইন প্রোডাকশনস’ থেকে ৭৬ লাখ ৯০ হাজার ৮৯২ রুপি তহবিল পাচারের জন্য, নথিতে আলিয়ার স্বাক্ষর জাল করেছিলেন বলে অভিযোগ।

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, বেদিকা তার বন্ধুর অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়েছিলেন। যদিও উক্ত বন্ধুটি তার কাছে কোনও টাকা রাখেননি, তবে চুরি যাওয়া অর্থ উদ্ধারের জন্য পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদও করছে। শেষ কয়েকমাস ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন বেদিকা। অবশেষে পুলিশ তার অবস্থানটি বেঙ্গালুরুতে সনাক্ত করেই তাকে সেখান থেকে গ্রেফতার করে।

বলা প্রয়োজন, আলিয়া এবং তার বোন শাহিন ভাট ২০২২ সালে তাদের প্রোডাকশন হাউস শুরু করেছিলেন। তারা ‘ব্ল্যাক কমেডি’ ও ‘ডার্লিং’ সিনেমার সহ-প্রযোজনা করেছিলেন।

আলিয়া অভিনীত ‘ডার্লিং’ সিনেমাটি ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। ছবিতে আরও অভিনয় করেছিলেন বিজয় ভার্মা, শেফালি শাহ, রোশন ম্যাথিউ প্রমুখ।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ