সর্বশেষ খবরঃ

আলিম পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

আলিম পরীক্ষা শুরু ২ ডিসেম্বর
আলিম পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

করোনা মহামারির কারণে ঝুলে যাওয়া এইচএসসি সমমানের আলিম পরীক্ষার তারিখ ঘোষণা করেছে মাদ্রাসা শিক্ষাবোর্ড। আগামী ২ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

ঘোষিত রুটিন অনুযায়ী প্রথম দিন কোরআন মাজিদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর হাদিস ও উসুলুল হাদিস, ৯ ডিসেম্বর আল ফিকহ প্রথম পত্র ও পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে।

১২ ডিসেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্র, আরবি সাহিত্য ও পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, ১৫ ডিসেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন প্রথম পত্র ও তাজভিদ প্রথম পত্র, ১৯ ডিসেম্বর বালাগাত ও মানতিক, রসায়ন দ্বিতীয় পত্র এবং তাজভিদ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাঃ করোনা মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট।

এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের উত্তরপত্র এবং ওএমআর শিট বিতরণ করা হবে । পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৪ নভেম্বর। আর সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ১৪ নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন