সর্বশেষ খবরঃ

আমি কখনই আমার শরীর নিয়ে লজ্জিত নইঃনোরা ফাতেহি

আমি কখনই আমার শরীর নিয়ে লজ্জিত নই: নোরা ফাতেহি
নোরা ফাতেহি

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি সম্প্রতি ফটোসাংবাদিকদের ওপর চটেছেন। এক সাক্ষাৎকারে নোরা জানান, মাঝে মধ্যেই ফটোসাংবাদিকরা শরীরের নানা অংশে ক্যামেরা জুম করেন! শুধু তাই নয়, আজব প্রশ্নও নাকি করেন তারা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে নোরা ফটোসাংবাদিকদের সম্পর্কে বলেন,মনে হয় আমার মতো নিতম্ব কখনো দেখেননি ওরা। সব সময় এমন হয়।

শুধু আমার ক্ষেত্রেই নয়, অন্য অভিনেত্রীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। হয়তো তাদের নিতম্ব নির্দিষ্ট করে ক্যামেরায় দেখানো হয় না, কারণ তাদের নিতম্ব খুব একটা উত্তেজনামূলক নয়।

তবে অপ্রয়োজনীয় ভাবে তাদের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ক্যামেরার নজরে আসে। আমার মনে হয়, এটা ক্যামেরায় নির্দিষ্ট করে দেখানোর মতো কিছু নয়। কোন দিকে নজর তাদের?

নোরা ফাতেহি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড ধরে রাখার জন্য এসব করা হয়। শরীরের কারণে বারবার শিরোনামে এসেছেন।

অভিনেত্রী বলেন, আমার শরীর সুন্দর এবং আমার সম্পদ নিয়ে আমি গর্ববোধ করি। আমি কখনই আমার শরীর নিয়ে লজ্জিত নই। তবে নোরা খুব বেশি মাথা ঘামান না এই বিষয়ে। নিজের মতো করে চলাফেরা করেন।

অভিনেত্রী আরও বলেন ‘ফটোসাংবাদিকদের এই প্রবণতা হয়তো ভুল কিন্তু সেটা আলাদাভাবে আলোচনার বিষয়। আমি এক একজনকে ধরে ধরে ঠিক ভুলের শিক্ষা দিতে পারব না’।

নোরার মতে, বলিউডে তার সফর নিয়ে মানুষ বাহবা দেন। বিশেষত যাদের সঙ্গে তিনি কাজ করেছেন তাদের কাছ থেকে প্রাপ্য সম্মান ও সহযোগিতা পেয়েছেন। কাজ নিয়ে কখনো আপস করেন না অভিনেত্রী।

আরো খবর

খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি
বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত
বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
খাগড়াছড়িতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম