সর্বশেষ খবরঃ

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আবদুল গাফ্ফার চৌধুরীর দাফন সম্পন্ন

পোস্ট ডেস্ক:: অমর একুশের গানের রচয়িতা, প্রবীণ সাংবাদিক, কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার ( ২৮ মে ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়। এর আগে শহীদ মিনারে গাফ্‌ফার চৌধুরীকে শ্রদ্ধা জানানো হয়।

আবদুল গাফ্ফার চৌধুরীর দাফন সম্পন্ন

গাফ্ফার চৌধুরীর মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হয়। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতারা ও দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা জানাজায় অংশ নেন। দুপুরে শ্রদ্ধা নিবেদনের জন্য আবদুল গাফ্ফার চৌধুরীর লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। পরে দুপুর ১টা ১৩ মিনিটে তার মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ( ২৭ মে )বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টার দিকে গাফ্ফার চৌধুরীর মরদেহটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ( বিজি ২০২ ) ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হয়। শনিবার ( ২৮ মে ) বেলা ১১টায় তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ১৯ মে স্থানীয় সময় ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল গাফ্ফার চৌধুরী।

https://jashorepost.com/14115-2/

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা