সর্বশেষ খবরঃ

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু
আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

মাহমুদুর রহমান তুরান( ফরিদপুর )জেলা প্রতিনিধি :: বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী ( কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরিফ আজ শনিবার ( ১৫ ফেব্রুয়ারি ) ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই উরস শরীফ উৎযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই লক্ষ ভক্তবৃন্দ সমবেত হয়েছে।

শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি )জুমার নামাজ আদায় শেষে খাজাবাবার রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে উরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়।

মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। দেশ-বিদেশের লক্ষ লক্ষ আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ও ভক্তবৃন্দ সমবেত হচ্ছেন বিশ্ব জাকের মঞ্জিলে। প্রতিবছরের মত এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে জুম্মার বিশাল জামাতের পর বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী ( কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

বিশ্ব জাকের মঞ্জিলে প্রবেশপথে জায়গায় জায়গায় সুদৃশ্য তোরণ, আল কোরআন ও পবিত্র হাদিস থেকে নেওয়া উদ্ধৃতি উৎকীর্ণ অসংখ্য প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, জামে মসজিদসহ সকল স্থাপনায় বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

চার দিনব্যাপী চলবে উরস শরীফ শনিবার থেকে আগামী মঙ্গলবার ( ১৫, ১৬, ১৭ ও ১৮ ফ্রেব্রুয়ারি )আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

বিশ্ব জাকের মঞ্জিলের সুমহান প্রতিষ্ঠতা বিশ্ব ওলী হয়রত খাজাবাবা ফরিদপুরী ১৩৫৪ বাংলায় ফরিদপুরের সদরপুরে আটরশি গ্রামে আসেন।হেদায়েতের বাণী প্রচার ও রাসুলে পাক ( সাঃ)-এর সত্য তরিকা প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন আটরশির পীর খাজাবাবা ফরিদপুরী।

খোদা অন্বেষীরা বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরীর পবিত্র সান্নিধ্যে রাসুলে পাক ( সাঃ)-এর মহব্বত অন্তরে ধারণ করে মহান আল্লাহর নৈকট্য সাধন ও লাভের আশায় এখানে উপস্থিত হন বলে মনে করেন ভক্তরা।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া