সর্বশেষ খবরঃ

অ্যাভাটার টুঃ টিজারে মুগ্ধ দর্শক

অ্যাভাটার টুঃ টিজারে মুগ্ধ দর্শক
অ্যাভাটার টুঃ টিজারে মুগ্ধ দর্শক

হলিউড নির্মাতা জেমস ক্যামেরনের আলোচিত সিনেমা ‘অ্যাভাটার টু’। ২০০৯ সালে মুক্তির পর সিনেমাটি বিশ্বব্যাপী দারুণ সাড়া ফেলেছিল তৈরি করেছিল রেকর্ড। তারপর দীর্ঘ প্রতীক্ষা! অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল।

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ শিরোনামে মুক্তি পাবে সিনেমাটি।গত বছরের শেষের দিকে ‘অ্যাভাটার টু’ সিনেমা মুক্তির কথা থাকলেও তা হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে এটি।

সোমবার ( ৯ মে ) মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। ১ মিনিট ৩৮ সেকেন্ড দৈর্ঘ্যের এ টিজারে চমক দিয়েছেন পরিচালক। দেখা মিলেছে সেই জেক, নেয়তিরি ও তাদের সংসার।

সাগর ড্রাগন দেখতে কেমন তাও দেখিয়েছেন এই নির্মাতা। যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। প্রযোজনা প্রতিষ্ঠানের টুইটারে শেয়ার করা টিজারটির এ পর্যন্ত ভিউ হয়েছে ১৩ মিলিয়ন।

সিনেমাটিতে অভিনয় করেছেন—সালদানা,সিগোর্নি ওয়েভার, স্যাম ওরদিংটন, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ ও ওনা চ্যাপলিন। আরও রয়েছেন কেট উইন্সলেট। ‘টাইটানিক’ সিনেমার ( ১৯৯৭ ) দুই দশকের বেশি সময় পর জেমস ক্যামেরনের সঙ্গে আবার কাজ করছেন অস্কারজয়ী এই অভিনেত্রী।

এ বিষয়ে পরিচালক জেমস ক্যামেরন বলেন—করোনার কারণে সাড়ে চার মাস সিনেমাটির প্রোডাকশনের কাজ বন্ধ ছিল।এতে অনেকটা সময় নষ্ট হয়েছে।

আরো খবর

সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন