সর্বশেষ খবরঃ

অভিনয় ছেড়ে গৃহবধূ হয়ে থাকতে চান দীপিকা

অভিনয় ছেড়ে গৃহবধূ হয়ে থাকতে চান দীপিকা
দীপিকা কক্কর

অভিনয় ছাড়ছেন দীপিকা কক্কর। অন্তঃসত্ত্বা হওয়ার পরেই এই সিদ্ধান্ত ‘সসুরাল সিমর কা’-র নায়িকার। হিন্দি টেলিভিশনের অতি জনপ্রিয় অভিনেত্রী অভিনয় ছেড়ে দেবেন শুনে মাথায় হাত ভক্তদের।

জানা গেছে তিনি নাকি তাঁর আগত সন্তান এবং পরিবারকেই সমস্ত সময় দিতে চান। গৃহবধূ হয়েই কাটাতে চান বলে জানিয়েছেন দীপিকা। আর সেই কারণেই অভিনয় ত্যাগের সিদ্ধান্ত।

বছরের শুরুতেই দীপিকা এবং তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম ভক্তদের জানান, তাঁদের কোলে সন্তান আসতে চলেছে। ‘সসুরাল সিমর কা’-র সেটেই শোয়েবের সঙ্গে আলাপ দীপিকার। তার পর ২০১৮ সালে বিয়ে করেন তাঁরা।

এর আগে একবার গর্ভপাত হয় দীপিকার। সেই সময়ে সোশ্যাল মিডিয়াতেই দুঃসংবাদ দিয়েছিলেন শোয়েব। গত বছর ফেব্রুয়ারি মাসে সেই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তার পর থেকে দম্পতি আরও সতর্ক হয়ে গিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, ‘‘অনেক ছোট বয়সে অভিনয় শুরু করেছি আমি। ১০-১৫ বছর পেরিয়ে এসেছি। এখন আমি মা হতে চলেছি। আর এই সময়টায় বড় আনন্দে আছি। মাত্রই শুরু হয়েছে এই জীবন। তাই শোয়েবকে বলছিলাম, আমি আর অভিনয় করতে চাই না। ছেড়ে দিতে চাই। এক জন গৃহবধূ এবং এক জন মা হিসেবে জীবন যাপন করতে চাই।

দীপিকাকে শেষ বার ২০২০ সালে দেখা গিয়েছিল ‘কাঁহা হম কাঁহা তুম’ ধারাবাহিকে। ‘বিগ বস সিজন ১২’-এ অংশ গ্রহণ করে জয়ী হয়েছিলেন অভিনেত্রী।এছাড়া ‘নাচ বালিয়ে সিজন ৮’ এবং ‘ঝলক দিখলা যা সিজন ৮’-এ স্বামীর সঙ্গে অংশ গ্রহন করেছিলেন।এছাড়া একাধিক মেগাতে কাজ করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন এ অভিনেত্রী।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন