সর্বশেষ খবরঃ

অভিনয় ছাড়লেন অভিনেত্রী আনুম ফায়াজ

অভিনয় ছাড়লেন অভিনেত্রী আনুম ফায়াজ
অভিনয় ছাড়লেন অভিনেত্রী আনুম ফায়াজ

ধর্মের টানে শোবিজ অঙ্গনকে বিদায় জানালেন পাকিস্তানি অভিনেত্রী আনুম ফায়াজ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্ট এই ঘোষণা দেন পাকিস্তানের দর্শকপ্রিয় এই অভিনেত্রী।

অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে আনুম ফায়াজ বলেন— ‘এই বার্তা লেখা আমার জন্য খুবই কঠিন। আপনারা আমার মিডিয়া ক্যারিয়ারে দীর্ঘদিন সমর্থন দিয়েছেন। আমি শোবিজ অঙ্গন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন যাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই যাত্রায় আমি আপনাদের দোয়া প্রার্থনা করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।

আনুম ফায়াজের এই সিদ্ধান্তকে নেটিজেনরা সমর্থন জানিয়েছেন। ভূয়সী প্রশংসা করে তার নতুন জীবনের জন্য প্রার্থনা করছেন।

২০১১ সালে ‘আহমেদ হাবিব কি বাইতিয়ান’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে আনুম ফায়াজের। তারপর অসংখ্য জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। ২০১১ সালেই চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে।

২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মডেল-অভিনেত্রী আনুম ফায়াজ। এ দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে