সর্বশেষ খবরঃ

অভিনেত্রী দীপিকা “মা” হতে চান

অভিনেত্রী দীপিকা “মা” হতে চান
ছবি সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ২০১৮ সালে বিয়ে করেন এই জুটি। বিয়ের পাঁচ বছর পার হয়েছে।একের পর এক সেলেব্রিটি বিয়ের পর সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিলেও তারা সুখবর শোনাতে খুব একটা আগ্রহ দেখাননি।

সন্তান নেওয়ার প্রসঙ্গে দীপিকাকে বারবার কথা এড়াতে দেখা গেছে। ফলে একটা সময়ের পর অনেকেই মনে করেছিলেন যে, তিনি হয়তো সন্তান নেবেন না। দীপিকা জানিয়েছেন, তিনি এবং রণবীর এবার সন্তান চান। তারা পরিবার তৈরি করতে চান।

‘ভোগ সিঙ্গাপুর’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা জানালেন এই অভিনেত্রী।

দীপিকার কথায়, ‘আমি যখন পরিবারের কোনও সদস্যদের সঙ্গে দেখা করি, সকলেই বলেন যে আমি একদম আগের মতোই আছি। একটুও বদলাইনি। এটাই তো আমাদের লালনপালন, পারিবারিক শিক্ষার উদাহরণ। এই ইন্ডাস্ট্রিতে টাকা-পয়সা, যশ পাওয়া সহজ।

তবে বাসায় কেউ আমাকে তারকা বলে মনে করে না। সেখানে আমি কারও মেয়ে, কারও বোন। আমি নিজেকে বদলাতে চাই না। আমার পরিবার আমাকে মাটিতে পা দিয়ে চলতে শিখিয়েছে। আমি আর রণবীরও আমাদের সন্তানকে এমন শিক্ষায় বড় করে তুলতে চাই।

‘ভোগ সিঙ্গাপুর’ ম্যাগাজিনকে দীপিকা আরও বলেছেন, ‘রণবীর আর আমি দুজনেই বাচ্চা ভালোবাসি। আমরা মুখিয়ে রয়েছি নিজেদের পরিবার শুরু করার অপেক্ষায়।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন