সর্বশেষ খবরঃ

অভিনেত্রী  আলিয়া ভাট বিরল অসুখে ভুগছেন

অভিনেত্রী  আলিয়া ভাট বিরল অসুখে ভুগছেন
অভিনেত্রী  আলিয়া ভাট বিরল অসুখে ভুগছেন

বলিউডের অনন্য অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে বেশ শক্ত জায়গা তৈরি করেছেন আলিয়া ভাট। সম্প্রতি জানা গেলো এক বিরল অসুখে ভুগছেন প্রতিভাময়ী এ অভিনেত্রী। আর বিষয়টি নিজেই জানিয়েছেন আলিয়া।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিজের এক গুরুতর অসুখের কথা প্রকাশ করেছেন আলিয়া ভাট। ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’ নামের এ অসুখটিতে অভিনেত্রী নাকি ছোট থেকেই ভুগছেন।

এই অসুখের উপসর্গ কেমন, এবং কীভাবে তাকে ভুগতে হয়,সে বিষয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছেন আলিয়া।তিনি বললেন,এমন কিছু কাজ আছে যা আপনার মনে হবে আপনি সেটা দ্রুত শেষ করতে পারবেন। আমার এডিডি আছে। তাই কোনো কাজে খুব বেশি সময় দিয়ে উঠতে পারি না। ফলে এমন কাজ করতে হয়,যা দ্রুত করা যায়।

এই অসুখের কারণে বিয়ের দিনও আলিয়া তার মেকআপ আর্টিস্টকে কড়া ভাষায় কথা বলেছিলেন বলেও জানান।

আলিয়া ভাট বলেন, ‘আমার বিয়ের দিন, আমার মেকআপ আর্টিস্ট পুনীত ( বি সাইনি ) এর বলেছিলেন,আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘন্টা সময় দিতেই হবে। আমি ওকে বলি, আপনি তাহলে কাজটাই হারাবেন। কারণ, আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনও দুই ঘন্টা দেব না কারণ আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।’

আলিয়া ২০২২-এর এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করেন। আলিয়া ভাটকে আগামীতে দেখা যাবে ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ সিনেমায়।

আরো খবর

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী