সর্বশেষ খবরঃ

অভিনেত্রী অপর্ণা’র মরদেহ উদ্ধার

অভিনেত্রী অপর্ণা’র মরদেহ উদ্ধার
ফাইল ছবি

মালায়ালাম টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা পি নায়ের এর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে।

বৃহস্পতিবার ( ৩১ আগস্ট ) বিকালে কেরালার থিরুভানান্থাপুরামের কারামানায় নিজ বাড়িতে অভিনেত্রী অপর্ণা পি নায়েরকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স হয়েছিল ৩১ বছর।

কারামানা পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল থেকে গতকাল রাত ১১টার দিকে অভিনেত্রী অপর্ণার মৃত্যুর খবর জানতে পারে পুলিশ। এদিন সন্ধ্যায় নিজ বাড়িতে অভিনেত্রীর লাশটি পাওয়া যায়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে,কারামানা থানায় একটি অপমৃত্যুর মামালা রেজিস্ট্রি করেছে পুলিশ। এ অভিনেত্রীর মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

অপর্ণা মৃত্যুকালে স্বামী ও দুই সন্তান রেখে গেছেন। টিভি সিরিয়ালে অভিনয় করে খ্যাতি কুড়ান অপর্ণা। তার অভিনীত জনপ্রিয় টিভি সিরিয়াল হলো— চন্দনমাঝা, আত্মসাখি, মৈথিলি বীন্দুম ভারুম প্রভৃতি। বড় পর্দায় পা রেখেও নজর কাড়েন অপর্ণা। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— মুথুগাউ, মেঘতীর্থম, কালকি প্রভৃতি।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন