সর্বশেষ খবরঃ

অভিনয়ে ফিরছেন ববিতা

অভিনয়ে ফিরছেন ববিতা
অভিনেত্রী ববিতা

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। সর্বশেষ আট বছর আগে তাকে দেখা গিয়েছিল নারগিস আক্তার পরিচালিক ‘পুত্র এখন পয়সা ওয়ালা’ সিনেমায়।

এরপর কয়েকবারই সিনেমায় ফেরার কথা জানিয়েছিলেন কিন্তু সেটা আর হয়নি। তবে এবার জানা গেলো আবারো অভিনয়ে ফিরবেন ববিতা। সে উদ্দেশে সিনেমার গল্প নিয়ে কথাও চলছে।

সংবাদ মাধ্যম অনুযায়ী,সম্প্রতি কানাডায় বসবাসরত ববিতা জানিয়েছেন, ভালো গল্প, চরিত্র ও নির্মাতা-কোনোটাই মনের মতো পাচ্ছেন না বলে ফেরা হচ্ছে না। তবে ভালো গল্পের সিনেমায় তিনি অভিনয় করবেন আবার।

ববিতার কথায়, কিছুদিন আগে দুজন নির্মাতার সঙ্গে আমার কথা হয়েছে। দুজনের গল্পই আমার বিবেচনায় রয়েছে। তাদের মধ্যে একজনের সিনেমার গল্প ভালো লেগেছে। তবে চূড়ান্ত না হলে তা বলা যাবে না।

এদিকে অভিনয় ক্যারিয়ারের ৫৪ বছর পার করেছেন অভিনেত্রী ববিতা। জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু। একই পরিচালকের ‘শেষ পর্যন্ত’ সিনেমায় নায়িকা হিসাবে অভিষেক। এটি ১৯৬৯ সালের ১৪ আগস্ট মুক্তি পায়। সেই হিসাবে গত মাসেই অভিনয় জীবনের ৫৪ বছর পার করেছেন তিনি।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে