সর্বশেষ খবরঃ

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৪০ টন চোরাইকৃত কয়লাসহ দুই চোরাকারবারী আটক

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৪০ টন চোরাইকৃত কয়লাসহ দুই চোরাকারবারী আটক
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৪০ টন চোরাইকৃত কয়লাসহ দুই চোরাকারবারী আটক

হানিফ উদ্দিন সাকিব (নোয়াখালী )প্রতিনিধি :: নোয়াখালীর জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা ও চারটি কার্গো বোটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার ( ৩ নভেম্বর ) দুপুর ২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ( ১ নভেম্বর )দুপুর ২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে হাতিয়া থানাধীন টাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে চলাচলরত চারটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ১৪০ টন কয়লা ও দুইজন চোরাকারবারীকে আটক করা হয়।

আটক দুই ব্যাক্তি হলেন সুখচর ইউনিয়নের কলাপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত( ২৯) এবং চরইশ্বর ইউনিয়নের মোঃ বেলাল হোসেনের ছেলে শাহেদ মিয়া (৩৩)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, চট্টগ্রামের বহিঃনোঙর এলাকায় অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে কয়লাগুলো সংগ্রহ করা হয়েছিল।

পরে জব্দকৃত কয়লা, চোরাই কাজে ব্যবহৃত বোট ও আটককৃত দুই পাচারকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন,বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার