সর্বশেষ খবরঃ

সুন্দরবন উপকূলে সুপেয় পানির প্রকল্প উদ্বোধন করলেন বিজিবির মহাপরিচালক

সুন্দরবন উপকূলে সুপেয় পানির প্রকল্প উদ্বোধন করলেন বিজিবির মহাপরিচালক
সুন্দরবন উপকূলে সুপেয় পানির প্রকল্প উদ্বোধন করলেন বিজিবির মহাপরিচালক
এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি শ্যামনগর সুন্দরবন উপকূলের সীমান্তবাসীর জন্য ব্যবস্থা করেছেন সুপেয় পানি এবং চিকিৎসা সেবার।
মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লবণাক্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে পানি পেতে নির্মাণ করেছেন সুপেয় পানির প্লান্ট।
উপজেলার কৈখালী এস. আর. মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপকূলের লবণাক্ত অঞ্চলের মানুষের জন্য নির্মিত সুপেয় পানির প্লান্টের উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি )-এর মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।
এসময় ৮০টি অসচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা এবং ১২০ জন রোগীর মাঝে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।নীল ডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার রাজিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নওফেল মাহমুদ,ব্রিগেডিয়ার সোহরাব হোসেন ভূঁইয়া,মোঃ শরিফুল ইসলাম, যশোর রিজিওনাল কমান্ডার মোঃ ইয়াসির জাহান হোসেন, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী।
এসময় বিজিবি মহাপরিচালক মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন,বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় ভূমিকা রাখবেন তাই নয়, সীমান্তবাসীর সেবায় সাধ্যমত ভূমিকা রাখতে সচেষ্ট থাকবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক আশরাফ আরো বলেন, দেশের মানুষের সেবায় বিজিবি দেশবাসীকে সাথে নিয়ে সবসময় কাজ করে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরা পুলিশ সুপার মুনিরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম,শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন,কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম প্রমূখ।

আরো খবর

তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি