সর্বশেষ খবরঃ

সুন্দরবনে হরিণ মারার ফাঁদসহ তিনজন আটক

সুন্দরবনে হরিণ মারার ফাঁদসহ তিনজন আটক
সুন্দরবনে হরিণ মারার ফাঁদসহ তিনজন আটক

এম কামরুজ্জামান( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে পাতা ফাঁদসহ তিনজনকে আটক করেছে বন বিভাগ। সোমবার ( ১৯ জানুয়ারি ) দুপুরে সুন্দরবনের সংরক্ষিত এলাকা সন্ন্যাসীর খাল নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, খুলনা জেলার কয়রা থানার গোলখালী গ্রামের গণি মোড়লের ছেলে এনামুল মোড়ল ( ৩০), আনারুল ইসলাম ( ৩২ ) ও একই গ্রামের আলাউদ্দিন ঢালীর ছেলে মেহেদী হাসান ( ২৮ )।

কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান, ফরেস্টার কামাল হোসেন,এফজি পলাশ কুমার, বিএম মোঃ মোস্তফা ও অন্যান্য স্টাফের সমন্বয়ে এলাকায় ফুট পেট্রলিং এর সময় হরিণ ধরার ছিটকে ও মালা ফাঁদ পাতা অবস্থায় ঘটনাস্থল থেকে তিনজন আসামিকে আটক করা হয়। এসময় কাঁকড়া ধরার নিষিদ্ধ আটন, একটি ডিঙ্গি নৌকা, অন্যান্য মালামাল জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার মোঃ ফজলুল হক জানান, কাঁকড়া ধরার নিষিদ্ধ সময়ে সুন্দরবনে সংরক্ষিত এলাকায় প্রবেশ করে অবৈধভাবে ফাঁদ পাতার অপরাধে বনআইনে মামলা দিয়ে আসামীদের কয়রা বন আদালতে প্রেরণ করা হয়।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ