সর্বশেষ খবরঃ

সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয়ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার ( ২৯ মে ) রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। সুন্দরগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরকার ( লাঙ্গল ) প্রতীকে ২৭ হাজার ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খয়বর হোসেন সরকার (হেলিকপ্টার) প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯১৮ ভোট। এছাড়াও ভাইস-চেয়ারম্যান পদে ( মাইক ) প্রতীকে জয়ন্ত কুমার দাস ১৫ হাজার ৬৬৪ ভোট পেয়ে নির্বাচিত পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম সাজু (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৯৩৭ ভোট।

এদিকে ছালমা আক্তার ( কলস ) প্রতীকে ৩১ হাজার ৫২৩ ভোট পেয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল্পনা রানী গোস্বামী প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২০ হাজার ২৭৭ ভোট। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

অপরদিকে সাদুল্লাপুরে রেজাউল করিম রেজা আনারস প্রতীকে ৩০ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু সাআদাত শাহ্ মোঃ ফজলুল হক (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৫৯০ ভোট।

বুধবার (২৯ মে) রাতে উপজেলা পরিষদের মিলনায়তনে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কাওছার হাবীব। এছাড়াও ভাইস-চেয়ারম্যান পদে মোন্তেজার রহমান (তালা) প্রতীকে ৪৯ হাজার ৫৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছকালাম আকন্দ (টিয়াপাখি) প্রতীকে পেয়েছেন ২০ হাজার ১৬ ভোট।

অন্যদিকে আকতার বানু লাকী ( হাস ) প্রতীকে ৩৮ হাজার ৫৬২ ভোট পেয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাভলী বেগম ( কলস ) প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫৫১ ভোট।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কাওছার হাবীব বলেন,অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এরআগে বুধবার ( ২৯ মে ) সুন্দরগঞ্জ উপজেলার ১৩৯ ও সাদুল্লাপুর উপজেলার ১০২ কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান