সর্বশেষ খবরঃ

সুন্দরগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার ঘটনায় আটক ৫

সুন্দরগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার ঘটনায় আটক ৫
সুন্দরগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার ঘটনায় আটক ৫

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান চৌকিদারের ঘাট এলাকার ধানক্ষেত হতে আব্দুল আউয়াল মিয়া ( ২৪ ) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ১৪ মার্চ ) স্থানীয়দের সংবাদের ভিত্তিত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধানক্ষেত হতে গলাকাটাসহ গোটা শরীরে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

আউয়াল হোসেন গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্মতত গ্রামের হাফিজার রহমানের ছেলে।সে দীর্ঘদিন হতে উপজেলার মাঠেরহাট চৌরাস্তা মোড়ে মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের ব্যবসা করে আসছিল।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মোঃ জাকির হোসেন, মোঃ জুয়েল মিয়া, মোঃ রাসেল মিয়া, মোঃ লিটন মিয়া ও মোঃ খলিল মিয়া।

জানা গেছে, বুধবার গভীর রাত পর্যন্ত আব্দুল আউয়াল দোকান হতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজা খুজি শুরু করে। পরদিন বৃহস্পতিবার সকালে ধানক্ষেতে সেচ মোটরের পানি দিতে গিয়ে স্থানীয় একজন কৃষক মরদেহটি ধানক্ষেতে পরে থাকতে দেখে চিৎকার দেয়। স্থানীয়রা ছুটে এসে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা জানান, মোবাইলে ক্যাসিনো খেলার টাকা পয়সার লেনদেন হত ওই ফ্লেক্সিলোডের দোকানে। তাদের ধারনা ক্যাসিনো খেলার টাকা লেনদেন নিয়ে হত্যাকান্ডটি সংঘটিত হতে পারে।

নিহতের পিতা মোঃ হাফিজার রহমান জানান, প্রতিদিন রাত ১১টা হতে ১২টার মধ্যে বাড়িতে আসে সে। বুধবার রাত ২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় দোকানে খুঁজতে গিয়ে দেখি দোকান এবং তার নিকট থাকা সকল মোবাইল ফোন বন্ধ। সারারাত খোঁজার পর সকালে তার লাশ পাই। তিনি তার সন্তানের হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মাহবুব আলম রানা বলেন, আউয়াল নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান