সর্বশেষ খবরঃ

সীমান্ত এলাকায় নির্বিঘ্নে ধান কাটতে পারবে কৃষকঃ কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তএলাকায় নির্বিঘ্নে ধান কাটতে পারবে কৃষকঃ কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা
সীমান্তএলাকায় নির্বিঘ্নে ধান কাটতে পারবে কৃষকঃ কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: কৃষি ও স্বারাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,পাক-ভারত উত্তেজনায় দেশের সীমান্ত সম্পূর্ন সুরক্ষিত রয়েছে। সীমান্ত এলাকার কৃষদের ভীতি হওয়ার কোন কারন নেই। তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে তাদের ফসল ঘরে তুলতে পারবেন।

তিনি আরো বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে বরেন্দ্র কর্তৃপক্ষকে সেচ খরচ কমিয়ে দিতে হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দূর্নীতি কমিয়ে আনতে হবে। ভূমি ব্যবহার নীতিমালায় কৃষিজমি সুরক্ষায় নতুন একটি আইন কিছুদিনের মধ্যে প্রণয়ন করা হবে।

দিনাজপুরের বিরল উপজেলার মকলেছপুর গ্রামে ঢেলপীর ব্লকে বৃহস্পতিবার দুপুরে বোরো ধান ব্রি-ধান-৮৮ কর্তনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষি ও স্বারাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের সচিব এমদাদুল্লাহ্ মিয়ান, বরেন্দ্রে’র মহা-পরিচালক মোজাফ্ফর হোসেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রমূখ।

কৃষি ও স্বারাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান,কৃষকদের কঠোর পরিশ্রম ও কৃষি সংশ্লিষ্টদের প্রচেষ্টার কারনে আমাদের ফসল সন্তষজনক উৎপাদন হচ্ছে। গতবছর বন্যা ও প্রাকৃতিক দূর্যোগের কারনে আমাদের চাল আমাদানী করতে হয়েছে। এবার ধানের উৎপাদন ভাল হওয়ায় আমাদানীর করার প্রয়োজন হবে না।

বোরো ধান কর্তন উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও বিকেলে তিনি দিনাজপুর সার্কিট হাউজে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় এবং বাংলাদেশ গম ও ভুট্টা ইনষ্টিটিউট পরিদর্শনসহ মতবিনিময় করবেন।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন