সর্বশেষ খবরঃ

সিরাজগঞ্জে নারী মাদক কারবারীর যাবজ্জীবন সাজা

সিরাজগঞ্জে নারী মাদক কারবারীর যাবজ্জীবন সাজা
সিরাজগঞ্জে নারী মাদক কারবারীর যাবজ্জীবন সাজা

স্টাফ রিপোর্টার :: হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের কামারখন্দে সাবিনা খাতুন ( ৩৮ ) নামের এক নারী মাদক কারবারী কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সাবিনা খাতুন কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলাম সরকারের স্ত্রী।

রোববার ( ৪ ফেব্রুয়ারি ) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ রায় দেন।জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ১০ নভেম্বর বিকেলে উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাবিনা খাতুনের বাড়িতে হেরোইন, গাঁজা ও চোলাই মদ কেনা বেচা হচ্ছে। এমন খবরে অভিযান চালায় র‌্যাব।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা সাবিনা খাতুন দৌড়ে পালিয়ে যায়। তার ফেলে যাওয়া ৪৮ গ্রাম হেরোইন, ১ দশমিক ৮ কেজি গাঁজা ও ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১২ ডিএডি প্রদিপ কুমার সাহা বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা করেন। পরে সাবিনা খাতুনকে গ্রেপ্তার করে র‌্যাব। মামলা চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্যগ্রহণ শেষে সাবিনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান