সর্বশেষ খবরঃ

সিঙ্গেল থাকার কারন জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

সিঙ্গেল থাকার কারন জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী
সিঙ্গেল থাকার কারন জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন, প্রশংসাও পাচ্ছেন বেশ।কিন্তু মিমি এখনও কেনো সিঙ্গেল সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার ভক্ত-অনুরাগীদের মাথায়। মাঝে তার প্রেম নিয়ে গুঞ্জন শোনা গেলেও তিনি এখনও সঙ্গীহীন।

তার সমসাময়িক অনেক অভিনেত্রীই সংসার পেতে ফেলেছেন। কেউবা আবার মা-ও হয়ে গিয়েছেন। এমনকি তার প্রিয় বন্ধু নুসরত জাহানও অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে চুটিয়ে সংসার করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সঙ্গীহীন থাকার কারণ জানিয়ে মিমি বলেন, তিনি কাজ ছাড়া বাকি সময় পুরোটাই পরিবার এবং পোষ্যদের সঙ্গে কাটান। খুব বেশি বাইরেও যান না,পার্টি করেন না।

মিমি বলেন, ‘সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্য নতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। যা আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনও আমার জীবনে কেউ আসেনি।’

নতুন সিনেমায় কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘রক্তবীজ’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে মিমিকে। থ্রিলারধর্মী এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রথমবার জুটিতে দেখা যাবে তাকে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে