সর্বশেষ খবরঃ

সার্কিট হাউজের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার

সার্কিট হাউজের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার
সার্কিট হাউজের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার

দেশের বিভিন্ন জেলায় সরকারি সার্কিট হাউজে থাকার জন্য নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। বুধবার ( ৩০ অক্টোবর ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

বাজেট ও পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব ( অতিরিক্ত দায়িত্ব ) লুবনা ফারজানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, ও গাজীপুর জেলা ‘ব্যয়বহুল শহর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই শহরগুলোর সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এক থেকে তিন দিনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত এক শয্যার রুমের ভাড়া প্রতিদিন ২০০ টাকা। আর অন্যান্য শহরের সার্কিট হাউজের এক শয্যার রুমের ভাড়া প্রতিদিন ১৫০ টাকা।

আর দুই শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত রুমের এক থেকে সর্বোচ্চ তিন দিনের জন্য নতুন ভাড়া দৈনিক ২৫০ টাকা। আর অন্যান্য শহরে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

চার থেকে সাত দিন বা সাত দিনের বেশি অবস্থানের জন্য ব্যয়বহুল শহরের সার্কিট হাউজে শীতাতপ নিয়ন্ত্রিত এক শয্যার রুমের ভাড়া ২৫০ টাকা এবং অন্যান্য শহরের জন্য ২০০ টাকা। সাত দিনের বেশি থাকলে ব্যয়বহুল শহরের সার্কিট হাউজের এক শয্যার রুমের ভাড়া ৭৫০ টাকা এবং সাধারণ শহরের জন্য ৬০০ টাকা।

দুই শয্যার রুম চার থেকে ৭ দিনের জন্য ব্যয়বহুল শহরের সার্কিট হাউজের ভাড়া ৪৫০ টাকা এবং সাধারণ শহরের জন্য ৩৫০ টাকা। আর দুই শয্যার রুমে সাত দিনের বেশি থাকলে ব্যয়বহুল শহরের জন্য সার্কিট হাউজে ভাড়া ১০০০ টাকা এবং সাধারণ শহরে ৮০০ টাকা।

আর বেসরকারি ব্যক্তিদের সব শহরের সার্কিট হাউজে এক শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত এক শয্যার রুমের ভাড়া এক হাজার ৫০০ টাকা ও দুই শয্যা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভাড়া দিতে হবে ১ হাজার ৮০০ টাকা।

প্রসঙ্গত, ২০১২ সালের পর এই প্রথম সার্কিট হাউজের ভাড়া বাড়ালো সরকার।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ