সর্বশেষ খবরঃ

সাবেক এমপি মোহাম্মদ আলী গ্রেফতার হওয়ায় হাতিয়ায় আনন্দ মিছিল

সাবেক এমপি মোহাম্মদ আলী গ্রেফতার হওয়ায় হাতিয়ায় আনন্দ মিছিল
সাবেক এমপি মোহাম্মদ আলী গ্রেফতার হওয়ায় হাতিয়ায় আনন্দ মিছিল

মোঃ হানিফ উদ্দিন সাকিব হাতিয়া (নোয়াখালী ) প্রতিনিধি :: নোয়াখালীর হাতিয়ায় আওয়ামীলীগের সাবেক এমপি মোহাম্মদ আলী তার স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে আশিক আলীকে নৌবাহিনী গ্রেফতারের পর আনন্দ মিছিল করেছে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল। এছাড়া ও উপজেলার জাহাজমারা, নলচিরা ও তমরউদ্দিন ইউনিয়ন বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল হয়।

রবিবার ( ১২ আগষ্ট ) বিকেলে হাতিয়া উপজেলার প্রধান সড়কে আনন্দ মিছিলে সম্মিলিত ভাবে অংশগ্রহণ করেন যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের শত শত নেতা কর্মীরা।

হাতিয়ায় বাংলাদেশ নৌবাহিনী আওয়ামীলীগের সাবেক এমপি মোহাম্মদ আলীকে গ্রেফতার করায় বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ প্রকাশ করে এ আনন্দ মিছিল বের করে। মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদলের যুগ্ম আহবায়ক ফাহিম উদ্দিন,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আকরাম হোসাইন, ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ, যুগ্ম আহবায়ক আবদুল হালিম ও আইয়ুব চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার মোস্তফা, দ্বীপ সরকারি ছাত্রদলের সদস্য সচিব শরীফ উদ্দিন দুখু, রহমানিয়া মাদ্রাসার ছাত্রদলের সদস্য সচিব শাহেদ উদ্দিন প্রমূখ।

মিছিলে ‘হাতিয়া হাতিয়া- স্বাধীন স্বাধীন, নৌবাহিনী নৌবাহিনী-ধন্যবাদ ধন্যবাদ, মোহাম্মদ মোহাম্মদ- গডফাদার গডফাদার. গডফাদারের গ্রেফতারে-নৌবাহিনীকে ধন্যবাদ ইত্যাদি শ্লোগানে মিছিলটি হাতিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন