সর্বশেষ খবরঃ

সাদুল্লাপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

সাদুল্লাপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার
সাদুল্লাপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট,একটি মোটরসাইকেল ও দু’টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

এ ঘটনার সাথে জড়িত ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।সোমবার ( ২৯ জানুয়ারি ) বিকেলে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার মামুনপুর গ্রামের মধু মিয়ার ছেলে বাবু মিয়া ( ২৫ ) ও একই গ্রামের একরামুল মিয়ার ছেলে রাসু মিয়া ( ৩০ )। এ সময় শুভ মিয়া ( ২২ ) নামের অপর এক কারবারি পালিয়ে রক্ষা পায়।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট বন্দরের নায়েবীয়া মাদরাসার গেটস্থ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শুকুর আলী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়।

আরো খবর

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত