সর্বশেষ খবরঃ

সাদুল্যাপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাদুল্যাপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সাদুল্যাপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বুদা প্রামানিক (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুদা পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২৩ বছর পলাতক ছিলেন।

শনিবার ( ১৯ আগস্ট ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মাহাবুব আলম।

এর আগে শুক্রবার ( ১৮ আগস্ট ) সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কনক রঞ্জন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারীপুর জেলা থেকে আসামি বুদা প্রামানিককে গ্রেফতার করে। তার বাড়ি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের পুত্র।

ওসি মাহাবুব আলম জানান, সাদুল্লাপুর থানা জি,আর নং-৬৮২/৯৬, এস,সি নং-২৩/৯৯ মামলায় আসামি বুদা প্রামানিককে যাবজ্জীবন সাজা প্রদান করে বিজ্ঞ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এরপর আসামি আত্নসমর্পন না করে দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক ছিলেন। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদারীপুর জেলা থেকে গ্রেফতার করা হয়। সকালে পুলিশ স্কটের মাধ্যমে বুদাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী