সর্বশেষ খবরঃ

সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের বিশাল জনসভা ও মিছিল

সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের বিশাল জনসভা ও মিছিল
সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের বিশাল জনসভা ও মিছিল

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা-৪( শ্যামনগর )সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী ড মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী প্রচারণা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৪জানুয়ারি )বিকাল ৫টা থেকে শ্যামনগর উপজেলা সদরের কেন্দ্রীয় ইদগাহ ময়দানে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে উপস্তিত হাজার হাজার নেতা কর্মী ও সামার্থকদের নিয়ে ডঃ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে বিশাল একটা মিছিল শ্যামনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌর বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী মিছিল সহকারে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে সমাবেত হয়।

এসময় “১২তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন” “মনিরুজ্জামান ভাই ভালো লোক জয়ের মালা তারই হোক” “শ্যামনগর উপজেলাবাসী বেধেছে জোট তারা দেবে ধানের শীষে ভোট” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় গোটা শ্যামনগর সদর এলাকা।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে জনসভায় উপস্তিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ধানের শীষের প্রার্থী ড মোঃ মনিরুজ্জামান,জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না,জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান শ্যামল, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান,জেলা যুবদলের সাবেক স্বমন্বয়ক নাসিম ফারুক খান মিঠু, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন প্রমুখ।

জনসভায় রাখা বক্তব্যে ডঃ মোঃ মনিরুজ্জামান বলেন,ভোটাধিকার বঞ্চিত জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। আমরা বিজয়ী হতে পারলে ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে নারীরা ফ্যামিলি কার্ড পাবেন। শিক্ষিতরা চাকরী আর শিক্ষিত বেকারদের ট্রেনিং এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব।

এছাড়াও তিনি বলেন আমরা আপনাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনানের প্রত্যাশা ও মতামত জানার মাধ্যমে অবহেলিত এই উপকূলীয় অঞ্চলের জীবন মান উন্নয়নের চেষ্টা করব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো খবর

ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা